মুক্তোর মতো ‘ইউনিকর্ন’ হোক আমাদের ওটিটি প্লাটফর্ম

১৮ ডিসেম্বর, ২০২২ ২০:৩৮  
দেশে একটি নিজস্ব সংস্কৃতির ডিজিটাল প্লাটফর্ম গড়তে যাচ্ছে এসপায়ার টু ইনোভেশন। সেই লক্ষ্যে রোববার ভার্চুয়ালি জাতীয় ওটিটি প্লাটফর্মের উদ্ভাবনী চ্যালেঞ্জ প্রতিযোগিতার উদ্বোধন করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। এসময় দেশের সৃজনশীল মেধাবীদের প্রচেষ্টায় একদিন দেশের ওটিটি প্লাটফর্ম ‘ইউনিকর্ন’ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।